1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেবার ঘোষণা দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিয়েছে: নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০১৩
  • ১৮৫ Time View

বিরোধীদল সর্বদা সরকারের ক্ষতিসাধনের চেষ্টা করেছে। তবে তা না করতে পেরে এখন তারা সংসদ অধিবেশনে যোগ দেবার ঘোষণা দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। এজন্য দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। তাদের এ শুভবুদ্ধি গণতন্ত্রকে যাতে সুসংহত করে, সেজন্য সচেষ্ট থাকার জন্য তিনি বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান। এসব মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম রবিবার সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হেফাজতী-জামায়াতীদের ওপর ভর করে পেছনের দরজা দিয়ে বিএনপির ক্ষমতা দখলের দিন ফুরিয়ে গেছে। জনগণই সকল ক্ষমতার উৎস; এ কথা বিএনপিকে বিশ্বাস করে সিটি কর্পোরেশনের মত জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করতে হবে।

সলঙ্গা ইসলামিয়া পাইলট হাইস্কুল মাঠে সলঙ্গা থানা বিএনপির সভাপতি জিল্লুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আলহাজ গাজী ইসহাক হোসেন তালুকদার এমপি, গাজী শফিকুল ইসলাম এমপি, মোস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন সুইট, অ্যাডভোকেট হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না,  আব্দুল হান্নান খান, সেলিনা মির্জা মুক্তি, লুৎফর রহমান দিলু, আব্দুর রশীদ, জান্নাত আরা তালুকদার হেনরি প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ