1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবারও বর্ষসেরা সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০১৩
  • ১৯৩ Time View

বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণটা যেন অভ্যাসেই পরিণত হয়েছে সাকিব আল হাসানের। আজ শনিবার চতুর্থবারের মতো ‘গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা পুরস্কার’টা উঠেছে বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের হাতে। পাঠকের ভোটে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাসির হোসেন।
২০১২ সালের বর্ষসেরা রানার আপ হয়েছেন দুজন ক্রীড়াবিদ। বাংলাদেশ হকি দলের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ও ভারোত্তোলক বিদ্যুত্ কুমার রায়। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ভারোত্তোলক সাবিরা সুলতানা। ২০১২ সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে এনামুল হক বিজয়ের হাতে।
২০১২ সালের আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি ফুটবলার জহিরুল হক। ৫০ ও ৬০-এর দশকে দেশের ফুটবল অঙ্গন মাতিয়ে রাখতেন সাবেক এই খেলোয়াড়। ঘরোয়া ফুটবলে তিনি খেলতেন মোহামেডানের হয়ে। পাকিস্তান জাতীয় দলেও অংশ নিয়েছিলেন তিনি।
২০০৮ সালে প্রথমবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২০০৯ সালে টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জেতেন তিনি। মাঝখানে ২০১০ সালের পুরস্কারটা গিয়েছিল সিদ্দিকুর রহমানের ঘরে। পেশাদারি গলফে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের এই গলফার। তবে পরের বছর থেকেই আবার নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন সাকিব। ২০১১ সালের পর এবার টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ