1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নারায়ণগঞ্জে ৩ দিনের আবাসন মেলা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১২
  • ১৯৪ Time View

নারায়ণগঞ্জে বৃহস্পতিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘প্রপার্টি প্রমো আবাসন মেলা’। শহরের শহীদ জিয়া হল প্রাঙ্গনে দুপুরে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব নিরঞ্জন দেবনাথ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, মেলার আয়োজক ঢাকার গুলশানের প্রপার্টি প্রমো ইভেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমুখ। মেলায় ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি আবাসন প্রকল্প তাদের স্টল নিয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের ৮ টি আবাসন ও ঢাকার ১০ টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা মেলা চলবে। মেলা উপলক্ষ্যে বিশেষ ছাড় দিয়েছে আবাসন প্রকল্পগুলো।

মেলায় নারায়ণগঞ্জের হক লিভিংস, রিলায়েন্স হাউজিং লিমিটেড, কাসফা হোমস ডেভেলপার লিমিটেড, সিনহা প্রপার্টিজ লিমিটেড, সামাদ বানু টাওয়ার, স্যামসাদ বির্ল্ডাস, আজমেরী বিল্ডার্স, রাজধানী হোল্ডিংস লিমিটেড এবং রাজধানী ঢাকার রূপায়ন গ্রুপ, বসুকুঞ্জ, সৌদি বাংলা গ্রুপ, সেঞ্চুরী রিয়েলিটি লিমিটেড, প্রাইম এসেট ডেভেলপমেন্ট, প্রবাসী এসেট ডেভেলপমেন্ট, ইনোভেটিভ হোল্ডিং লিমিটেড, বেস্ট লাইফস, লোটাস ডিজাইন, উদয়ন প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট অংশ নিচ্ছে।

এ মেলার গোল্ডেন স্পন্সর হিসেবে রয়েছে রূপায়ন গ্রুপ ও প্লটিনাম স্পন্সর রিলায়েন্স হাউসিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ