1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশ পরিচয়ে ফোন, ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ইন্টারনেট ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে : প্রতিমন্ত্রী টুকু আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন ফরিদপুরের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে গণপিটুনি তথ্য মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত চীনা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রিমিয়ার ব্যাংকের ‘মিলনমেলা’

ইন্টারনেট ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ মানের ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করা যাবে। এ জন্য ‘ডিজেনরিজলভ’ নামে একটি বিনা মূল্যের সফটওয়্যার তৈরি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক গবেষক। সফটওয়্যারটি ব্যবহারে শক্তিশালী কম্পিউটার, বিশেষজ্ঞের সহায়তা কিংবা কোডিংয়ের প্রয়োজন হবে না।

আজ রোববার আইসিডিডিআর,বির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়. আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরিতে তৈরি ওপেন সোর্স সফটওয়্যারটি ন্যানোপোর সিকোয়েন্সার থেকে পাওয়া কাঁচা ডেটা বিশ্লেষণ করে ব্যবহারযোগ্য ভাইরাসের জিনোম সিকোয়েন্স তৈরি করতে পারে। ফলে সীমিত অবকাঠামোর গবেষণাগারেও বার্ড ফ্লুর মতো ভাইরাসের জিনগত পরিবর্তন পর্যবেক্ষণ সহজ হবে।

সফটওয়্যারটি তৈরি করেছেন আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরির রিসার্চ ফেলো শোয়েব সৈকত। এর কার্যকারিতা যাচাই করেছেন আইসিডিডিআর,বি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষকদের তথ্য অনুযায়ী, একবার ইনস্টল করার পর কোয়াড-কোর প্রসেসর ও ৮ গিগাবাইট র‍্যামের সাধারণ ল্যাপটপেই সফটওয়্যারটি অফলাইনে চালানো যায়। ফলে যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই কিংবা তথ্যের নিরাপত্তার কারণে অনলাইনে ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব নয়, সেসব প্রতিষ্ঠানের জন্য এটি কার্যকর হতে পারে।

সম্প্রতি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ফেবস ওপেন বায়োতে প্রকাশিত গবেষণায় বার্ড ফ্লু ভাইরাসের জিনোম বিশ্লেষণের মাধ্যমে সফটওয়্যারটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এর ফলাফল ইলুমিনা সিকোয়েন্সিং প্ল্যাটফর্মে পাওয়া ফলাফলের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে দুই পদ্ধতির জিনোম সিকোয়েন্সের মধ্যে ৯৯ দশমিক ৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে।

জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য এবং সময়ের সঙ্গে এর পরিবর্তন সম্পর্কে জানা যায়। কোন ধরনের ভাইরাস ছড়াচ্ছে এবং সেগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে, তা পর্যবেক্ষণে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ। রোগের বিস্তার নজরদারি ও প্রাদুর্ভাব মোকাবিলায়ও এসব তথ্য কাজে লাগে।

সফটওয়্যারটিতে কাঁচা সিকোয়েন্সিং ডেটার ফোল্ডার ও একটি রেফারেন্স জিনোম যুক্ত করলেই বিশ্লেষণ শুরু করা যায়। এটি একসঙ্গে একাধিক নমুনা বিশ্লেষণ করে জিনোম সিকোয়েন্স ও গুণগত মানসংক্রান্ত প্রতিবেদন তৈরি করে। ইনফ্লুয়েঞ্জার সাবটাইপও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।

আইসিডিডিআর,বির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও গবেষণার সংশ্লিষ্ট গবেষক ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, ‘জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো ম্যানুয়ালি যাচাই করা ছিল ডেটা বিশ্লেষণের সবচেয়ে সময়সাপেক্ষ ও ব্যক্তিভেদে ভিন্নতাপূর্ণ ধাপ। ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণ সংরক্ষণ করে।’

গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক এবং আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট ড. মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের অনেক দেশের গবেষণাগারে সিকোয়েন্সার থাকলেও ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ জনবল ও পর্যাপ্ত সম্পদ নেই। এসব গবেষণাগারের প্রয়োজন বিবেচনায় রেখেই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ