1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশ পরিচয়ে ফোন, ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ইন্টারনেট ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে : প্রতিমন্ত্রী টুকু আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন ফরিদপুরের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে গণপিটুনি তথ্য মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত চীনা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রিমিয়ার ব্যাংকের ‘মিলনমেলা’

পুলিশ পরিচয়ে ফোন, ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

রাজধানীর উত্তরার বাসিন্দা রেজাউল করিমের (ছদ্মনাম) ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন এক ব্যক্তি। নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বলে পরিচয় দেন। হোয়াটসঅ্যাপের প্রোফাইলেও দেখা যায় পুলিশের একটি গ্রুপ ছবি।

ফোনের ওপাশ থেকে ওই ব্যক্তি রেজাউলের নম্বরটি পুলিশের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেছে বলে জানান। তাকে দ্রুত ওই গ্রুপ থেকে বের হতে হবে। এজন্য একটি লিংকে প্রবেশ করতে হবে। কথা বলার মাঝেই লিংকটি চলে আসে রেজাউলের ফোনে। তিনি সেই লিংকে ক্লিক করতেই তার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ চলে যায় পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারকের কাছে।

এরপর রেজাউলের হোয়াটসঅ্যাপ থেকে তার পরিচিতদের কাছে ধার চাওয়া হয় অর্থ। একেকজনকে পাঠানো হয় একেক বিকাশ নম্বর। অনেকেই কোনো ধরনের সন্দেহ ছাড়াই টাকা পাঠিয়ে দেন।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারকরা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক প্রতারককে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে এর পরেও থেমে নেই প্রতারণা।

গত ৩০ জুলাই দুপুরে বেসরকারি চাকরিজীবী পারুল আক্তারকে ফোন করে নিজেকে উত্তরা ট্রাস্ট সুপারশপের ম্যানেজার পরিচয় দেন এক ব্যক্তি। বলা হয়, ভুল করে ওই নারীর মোবাইল নম্বর দিয়ে একটি মামলার তথ্য দেওয়া হয়েছে।

এর মিনিট দুয়েক পর একটি নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে জানান, ওই নারীর মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা একটি মামলার সঙ্গে সংশ্লিষ্ট।

এরপর তদন্তের কথা বলে তাকে কল না কেটে লাউডস্পিকারে রাখতে বলেন এবং বিকাশ থেকে আসা এসএমএসের ভেরিফিকেশন কোড পড়ে শোনাতে নির্দেশ দেন। পরপর দুটি এসএমএসে আসা ছয় সংখ্যার কোড ওই নারী জানিয়ে দেন। এর মাঝেই ওই নারীর বিকাশ নম্বর থেকে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র।

পুলিশ পরিচয়ে ফোন দেওয়া এই প্রতারকরা শুধু অর্থই হাতিয়ে নিচ্ছে না। কখনো কখনো কৌশলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য ও ছবি হাতিয়ে নিচ্ছে। কখনো বা নিয়ন্ত্রণ নিচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের। আর এই সবই করা হচ্ছে- পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী টিবিএসকে বলেন, পুলিশের পরিচয় বা ছবি ব্যবহার করে প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল কিছুদিন আগে এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করেছে। প্রতারকরা বিভিন্ন কথা বলে মানুষকে ভয়ভীতি দেখায়। এসব কথায় বিশ্বাস করে কোনো ধরনের টাকা-পয়সার লেনদেন না করার জন্য বলা হয়েছে। পুলিশের পরিচয় ব্যবহার করলেও কাউকে টাকা দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, প্রতারকদের মূল লক্ষ্য থাকে মিথ্যা পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়া। তারা ওয়্যারলেসের শব্দ বা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করেও নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে উপস্থাপন করতে পারে। তাই কেউ পুলিশের পরিচয়ে ফোন করলে পরিচয় ও ফোন নম্বর ক্রসচেক করে নেওয়া উচিত। পাশাপাশি টাকা পাঠানোর জন্য কোনো নম্বর বা অ্যাকাউন্ট দেওয়া হলে কোনোভাবেই সেখানে অর্থ পাঠানো যাবে না।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ