তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে মন্ত্রণালয়ের বর্তমান সচিব মাহবুবা ফারজানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. জিয়াউদ্দিন আহমেদ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
অপর প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে অবসর গ্রহণের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে আদেশ দু’টি অবিলম্বে কার্যকর করা হবে।