বলিউড প্রেমীদের জন্য ডিসেম্বর অন্যরকম মাস হতে চলেছে। এ মাসের শুরুতে বলিউড ভাইজান এবং শেষে বলিউড বাদশা পর্দা কাঁপাবেন। এর মধ্যে দুই তারকা তাদের উপস্থিতির কিছুটা জানান দিয়েছেন।
আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমা। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’।
এর মধ্যে ‘কিং’ সিনেমার দুই গানে দর্শকদের মাতালেন শাহরুখ। তার সঙ্গে আরও আছেন দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর। অভিনেতার ৬১তম জন্মদিনে প্রকাশ পেয়েছিল তার ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।
এদিকে ১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা ঝড় তোলেন। শুক্রবার (২৭ নভেম্বর) সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বিগ ফ্রাইডে’ প্রকাশ হয় ‘কিং’-এর বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’।
গানে মহাচমক দিলেন অভিনেত্রী। যেখানে ডিস্কো থিমের গানে ‘সল্ট অ্যান্ড পিপার’ লুকে উন্মাদনার পারদ চড়ালেন শাহরুখ আর বেবো বরাবরের মতো বোল্ড মেজাজে।
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রীসিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী পিছিয়ে নেই সালমান খানও। অভিনেতার ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবির দুটি গান ‘তেরি সেক্সি বিউটি’ এবং ‘মদিরাপন’ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সিনেমাটি নিয়েও সালমান ভক্তদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
এখন বছর শেষে শাহরুখ ও সালমান দুজনের কে কতটা বক্স অফিস দখলে নেবেন সেটিই দেখার বিষয়।