1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত চীনা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রিমিয়ার ব্যাংকের ‘মিলনমেলা’ খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক নগরে স্বার্থান্বেষী গোষ্ঠীই উচ্ছেদের প্রক্রিয়াকে এগিয়ে নেয়: সেলিম জাহান ভিএআর নাটকীয়তা আর দুইবার পিছিয়ে পড়েও সিটিকে রুখল আর্সেনাল শ্বাসরুদ্ধকর ফাইনাল, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ঢাকা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মোবাইলে ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের অভিযোগে আটক করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনে অনুসন্ধানের পর তার সঙ্গে যোগাযোগকারী অন্য ছাত্রলীগের নেতাদের ধরতে অভিযানে যান ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত আটককৃত ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজে। রাষ্ট্রবিজ্ঞানের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর। একই সঙ্গে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আটক ছাত্রলীগের মুন্নার মুঠোফোনে ফরিদপুর,গাজীপুরসহ বিভিন্ন জায়গার ছাত্রলীগের সিনিয়র নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, আমরা যাকে আটক করেছি তার বাড়ি ফরিদপুরে। সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে এই জায়গায় আসছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি এবং পুলিশকে খবর দিয়েছি।

তিনি আরও বলেন, তার সাথে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের যোগাযোগ রয়েছে। তার মুঠোফোনের মাধ্যমে আমরা ফরিদপুর,গাজীপুরসহ অনেক জায়গার অনেক ছাত্রলীগের বড় বড় নেতাদের সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমরা সেটা জানতে পেরেছি।

নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীর আটকের বিষয়টি আমরা এখনো অবগত নই। তাকে পুলিশের কাছে হস্তান্তর করে নাই। পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করলে বিষয়টি জানাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ