1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত ফরিদপুরের সড়কে বিএনপি নেতাকর্মীদের মহড়া, শরীয়তপুর ও গোপালগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২ ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

রাজশাহীতে নগর ভবনে ককটেল, ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আর জেলার পবা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চালানো হয়েছে পেট্রলবোমা হামলা। গতকাল শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে যায়। এরপর দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে রাত ১টার দিকে পবার ভূগরইল মোড় এলাকায় ভূমি অফিসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। এতে আগুনে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন। উপকেন্দ্রটিতে আগের রাতে ককটেল হামলা চালানো হয়েছিল।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামও বলেছেন, এসব হামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ