1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত ফরিদপুরের সড়কে বিএনপি নেতাকর্মীদের মহড়া, শরীয়তপুর ও গোপালগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২ ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে কিছু বাস চলতে গিয়ে হামলার শিকার হয়েছে। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শত শত মানুষ বিকল্প পথে রাজধানীতে যাওয়ার চেষ্টা করছেন।

জানা গেছে, ঢাকা-বরিশাল রুটে দৈনিক ৪৫০টি বাস চলাচল করে। সরেজমিনে আজ নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো প্রায় যাত্রীশূন্য অবস্থায় পড়ে আছে। টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন অসংখ্য ঢাকাগামী যাত্রী। জরুরি ঢাকায় যেতে চাওয়া যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে কিংবা ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। কথা হয় মোশাররফ হোসেন নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি জানান, জরুরি প্রয়োজনে মেয়ের কাছে ঢাকায় যাওয়ার জন্য বাস টার্মিনালে যান, কিন্তু সেখানে কোনো সার্ভিসে থাকা বাস দেখেননি তিনি। বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয়েছে।

নথুল্লাবাদ বাসমালিক গ্রুপের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে টেকেরহাট থেকে ভাঙা পর্যন্ত বাস চলাচল আটকে দেন আওয়ামী লীগের কর্মীরা। শরীয়তপুরের নাওডোবা, টেকেরহাট ও ভাঙা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। ওই রাতে কেবল আল আমিন পরিবহনের দুটি বাস হামলার মুখে পড়ে কোনো রকম ঢাকা থেকে বরিশালে পৌঁছায়।

সুগন্ধ্যা পরিবহনের সুপারভাইজার মনা দাস জানান, আজ দুপুরে শরীয়তপুরের মধ্য দিয়ে ঢাকা থেকে বরিশালে আসার সময় দুর্বৃত্তরা শিবচরে সুগন্ধ্যা পরিবহনের বাস ভাঙচুর করে। এ ছাড়া আল আমিন পরিবহন বাধার সম্মুখীন হয়। আজ সন্ধ্যা পর্যন্ত নথুল্লাবাদ থেকে দূরপাল্লার বৃহৎ পরিবহনের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তবে আজ বিকেলে দেখা যায়, এনা পরিবহনের একটি বাস ছেড়ে যাচ্ছে। কিন্তু অনেকেরই ধারণা, এসব বাস যাত্রীদের ধোঁকা দিয়ে বাড়তি ভাড়া নিচ্ছে। টেকেরহাট গিয়ে আটকে যাচ্ছে বাস। বিকেলে নথুল্লাবাদ বাস টার্মিনালে অধিকাংশ যাত্রী ছিলেন চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরা। আ. রহমান নামের এক মুসল্লি জানান, চরমোনাইয়ের আখেরি মোনাজাত শেষে ঢাকায় যেতে পারছেন না। টার্মিনালের অদূরে মাইক্রোবাসে ৮০০ টাকা করে যাত্রীপ্রতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আজ ভোরে মাদারীপুরের টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের মূল ঘটনা ঘটে। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তা ও পরিবহন খাতের সম্পদ রক্ষার স্বার্থেই বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকেরা।

এদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বরিশাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল অনেকাংশে স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ