1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

এলএনজি আমদানি: মার্চের পর ‘স্পট মার্কেট’ ছাড়তে চায় সরকার, বললেন অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

“আমরা বাধ্য হয়েছি প্রায় ৫৫টি কার্গো বাতিল করতে,” বলেন তিনি।

ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তরলীকৃত প্রাকৃতি গ্যাস-এলএনজি আমদানির ক্ষেত্রে সরকার আগামী মার্চের পর স্পট মার্কেট থেকে সরে আসতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এলএনজির জন্য স্পট মার্কেটে কেন যেতে হয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন

তিনি বলেন, “পুরো ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক জগত যেহেতু এখন চ্যালেঞ্জ, সেই ক্ষেত্রে তো একটা ম্যাপ সামনে নিয়ে, এভাবে আপনার চুক্তিগুলো করা উচিত ছিল। যার কারণে আমরা বাধ্য হয়েছি প্রায় ৫৫টি কার্গো বাতিল করতে। এবং ৫৫টি কার্গো বাতিল হলে আপনারা বুঝতেই পারেন যে কী অবস্থাটা।”

অর্থ উপদেষ্টা বলেন, “তারপরেও আমরা আমদানির চেষ্টা করেছি এবং এর ফলে অবশ্যই স্পট মার্কেটের দিকে ঝুঁকতে হয়েছে।

“তারপর আমরা প্ল্যান করছি যে মার্চের পরে আর আমরা এই স্পট মার্কেটে যাব না।”

বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না মন্তব্য করে তিনি বলেন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভর্তুকি ও ‘ক্যাপাসিটি পেমেন্টের’ দায় যাতে বাজেটকে বিপর্যস্ত না করে, সেদিকেও নজর দিতে হবে।

বর্তমান জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি আমদানি ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনতে সরকার কাজ করছে তুলে ধরে উপদেষ্ট তিতুমীর বলেন, জ্বালানি খাত পুনর্গঠনের পরিকল্পনা প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনুমোদন করেছেন।

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা তুলে ধরে তিনি বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে দুই ধাপে ৩০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রথম পর্যায়ে ১৫০টি কূপ খননের মাধ্যমে দৈনিক ১৭৪ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২০৩১ থেকে ২০৪০ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

এছাড়া সাগরে গ্যাস অনুসন্ধান, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল, মহেশখালীর কুতুবজোমে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

পাশাপাশি রাষ্ট্রায়ত্ত গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি বাপেক্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি শেভরনের যৌথ উদ্যোগ গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানান অর্থ উপদেষ্টা।

ফুলবাড়ী, বড়পুকুরিয়া, দীঘিপাড়া ও জামালগঞ্জে কয়লা উত্তোলনের উদ্যোগ এবং ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা ২৯ হাজার ১৪৩ মেগাওয়াট। শিল্পকারখানার নিজস্ব বিদ্যুৎকেন্দ্র বা ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রসহ এ সক্ষমতা ৩২ হাজার ৮১৫ মেগাওয়াট। অথচ জ্বালানির অভাবে প্রায় ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়।

নির্ভরযোগ্য গ্রিড সরবরাহ নিশ্চিত করে শিল্পকারখানার ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার, বলেন তিনি।

২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে তুলে ধরে উপদেষ্টা তিতুমীর বলেন, অর্থনৈতিক রূপান্তরের নতুন চালিকাশক্তি হবে সৌরবিদ্যুৎ।

পাকিস্তানে সাধারণ মানুষের উদ্যোগে সৌরবিদ্যুতের প্রসারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশেও বিদ্যুতের গ্রাহকদের উৎপাদকে পরিণত করতে চায় সরকার।

এ ক্ষেত্রে সরকার যে আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে ছাড়া দিয়েছে সে কথাও তুলে ধরেন তিতুমীর।

গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে গবেষণার ফল তুলে ধরেন র‌্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ।

প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা

মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ