1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

বরিশালে নার্সিং শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

শনিবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, ছাত্রত্ব পুনর্বহাল এবং তার বিরুদ্ধে করা সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে নাগরিক সমাবেশ হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক সুজন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ২৭ লাখ টাকা আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস।

এর জেরে ২ নভেম্বর কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অন্তু বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। পরে ১৯ নভেম্বর তাকে মারধর করে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন বক্তারা।

তারা অভিযোগ করেন, অন্তু ও তার বন্ধুদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার পাশাপাশি তার পরিবহন শ্রমিক বাবাকেও আসামি করে আরেকটি মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলার সংগঠক অন্তু বিশ্বাসকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তাকে ‘হত্যাযোগ্য’ করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। অবিলম্বে তার নিরাপত্তা নিশ্চিত, ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ভিন্নমত দমনে সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করা হচ্ছে অভিযোগ করে সমাবেশে নেতৃবৃন্দ এ ধরনের নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানান।

সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, বাসদ জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, গণফোরামের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য হিরণ কুমার দাশ মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সুজয় সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সদস্য রাকিবুল হাসান, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সংগঠক অনিন্দ্য মণ্ডল, ভাসানী পরিষদ বরিশালের আহ্বায়ক খালিদ বিনয়ী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ, গণতান্ত্রিক অধিকার কমিটি জেলা সদস্য রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাস, শিক্ষক বিপ্লব দাস, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, খালিদ বিন ওয়ালীদ ও সাবেক ছাত্রনেতা কিশোর কুমার বালা বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা

মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ