1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ নভেম্বর থেকে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা: বাংলাদেশ ব্যাংক পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ট্রাম্পের নতুন শুল্কে কাঁপছে বিশ্ববাজার, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টায় ভিয়েতনাম ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় রেমিট্যান্স সেবা চালু করল প্রিমিয়ার ব্যাংক ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, লগি-বৈঠা জব্দ এবার পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের

১০ নভেম্বর থেকে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা: বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখা।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে এসব ঘটনার ধরন, কারা এর জন্য দায়ী কিংবা কোন কোন জেলায় ঘটনা ঘটেছে, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

এতে বলা হয়, বোরো মৌসুমে ঋণ বিতরণ কার্যক্রম চললেও বন্ধ শাখাগুলোর গ্রাহকরা ঋণ নিতে পারছেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায় চার মাস পর ঈদুল আজহা। এ উপলক্ষে গরু মোটাতাজাকরণ ও গবাদিপশু পালনের জন্য ঋণ নিতে আগ্রহীরাও সমস্যায় পড়ছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ বিঘ্নের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তিও বাধাগ্রস্ত হতে পারে।

গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশের মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের কাছে। বাকি ১০ শতাংশের মালিক সরকার। ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস এবং কয়েকটি জোনাল ও অডিট অফিস রয়েছে। এ ছাড়া ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনা রয়েছে ৬৭৭টি।

দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির সদস্য সংখ্যা ১ কোটি ৬ লাখের বেশি। ব্যাংকটির বিতরণ করা ঋণের স্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা।

অন্যদিকে, গ্রাহকদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া অন্যান্য ব্যাংক ও ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি।

ব্যাংকিং খাতের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, আমানতকারীদের নিরাপত্তা ও ঋণপ্রবাহ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকটির সেবা নিরবচ্ছিন্ন রাখতে ভূমিকা রাখবেন।

এর আগে ১৯ নভেম্বর গ্রামীণ ব্যাংক জানায়, ১০ নভেম্বর থেকে তাদের ৭২টি শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এতে হাজারো সদস্যের ঋণ পাওয়ার সুযোগ ব্যাহত হয়েছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আওয়ামী লীগের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ রয়েছে। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ