1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের নতুন শুল্কের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্যকে চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ: ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইসলামী আন্দোলনকে নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা পাঁচ ছাত্র সংসদ নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, অপরিবর্তিত পাম অয়েল

মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ: ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। তাঁদের বাড়ি বাগেরহাট ও ফকিরহাট এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে খুলনার লবণচরা থানার এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ফকিরহাটের মূলঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তাঁরা বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক মিল্ক ভিটা চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ