1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের নতুন শুল্কের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্যকে চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ: ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইসলামী আন্দোলনকে নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা পাঁচ ছাত্র সংসদ নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, অপরিবর্তিত পাম অয়েল

কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

জাতীয় সংসদকে অধিকতর দক্ষ এবং কার্যকরভাবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না। তিনি আরও বলেন, দেশের যোগ্য ও দক্ষ নাগরিকসহ তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আজ গুলশানের দি সিক্স সিজনস হোটেলে ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেড মোর ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন।

‘কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক এবং ডামি নির্বাচন করা হয়েছে।’

বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতীয় সংসদ সচিবালয়কে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, বাংলাদেশের সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও আমাদের নতুন করে ভাবতে হবে এবং এর সংশোধন নিয়ে আলোচনা করতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পরে আমরা আজকের এই সংসদ পেয়েছি। এখানে সরকারি এবং বিরোধী দল একসাথে মিলেমিশে কাজ করার জন্য চমৎকার পরিবেশ রয়েছে। এখনই উপযুক্ত সময় এই সংসদকে সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলা।

দিনশেষে এই দেশটা আমাদের এবং আমাদের দেশটাকে সবাই মিলেই গড়ে তুলতে হবে। তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারসহ প্রত্যেককে এই দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান অ্যাম্বাসির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত জানান। আরটিভি/এসআর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ