1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেমিটেন্স: ২৪ দিনেই এল আড়াই বিলিয়ন ডলার টিভি সূচি (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬) থাকবেন ২৪ দেশের ৪৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, প্রবন্ধ উপস্থাপন ২৫১টি জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সেনাসদস্যের বিরুদ্ধে, মহাসড়ক অবরোধ বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপিনেতা বহিষ্কার ‘৪০০ কোটি টাকার মালিক’ পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপন রিমান্ডে ১৬ ডিসেম্বর ঘিরে ষড়যন্ত্র বরদাস্ত হবে না: বিএনপির যুগ্ম মহাসচিব ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব

রেমিটেন্স: ২৪ দিনেই এল আড়াই বিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

মঙ্গলবার বাংলাদেশের রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের ২৪ দিনে আড়াই বিলিয়ন (২৫০ কোটি) ডলার পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। মাস শেষে তা ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক এখন প্রতিদিনই রেমিটেন্স প্রবাহের তথ্য প্রকাশ করে। তাতে দেখা যায়, চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের পঞ্চম মাস নভেম্বরের প্রথম ২৪ দিনে ২৪৯ কোটি ৯০ লাখ (২.৫ বিলিয়ন) ডলার রেমিটেন্স এসেছে দেশে। এ অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৪ শতাংশ বেশি।

২০২৫ সালের নভেম্বরের ২৪ দিনে ২৩৪ কোটি ৯০ লাখ (২.৩৫ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

হিসাব করে দেখা গেছে, চলতি নভেম্বর মাসে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। মাসের বাকি ছয় দিনে (২৫ থেকে ৩০ নভেম্বর) এই হারে বিদেশি অর্থ এলে মাস শেষে রেমিটেন্সের অঙ্ক ৩১২ কোটি ৩৭ লাখ (৩.১২ বিলিয়ন) ডলারে গিয়ে পৌঁছবে।

আর সেটা যদি হয়, তাহলে পাঁচ মাস বাদে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসবে দেশে। এর আগে গত মে মাসে ৩ বিলিয়নের বেশি, ৩৪৪ কোটি ২৬ লাখ (৩.৪৪ বিলিয়ন) ডলার এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভেম্বরে রেমিটেন্সের গতি বেশ ভালো। গত বছরের নভেম্বরে প্রায় ৩ বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই নভেম্বরের ২৪ দিনে আড়াই বিলিয়ন এসেছে। বাকি ছয় দিনে একই হারে এলেই ৩ বিলিয়নের বেশি আসবে।

“আমরা আশা করছি, মাস শেষে রেমিটেন্স সোয়া ৩ বিলিয়নের মত আসবে।”

সব মিলিয়ে চলতি অর্থবছরের চার মাস ২৪ দিনে (১ জুলাই থেকে ২৪ নভেম্বর) এসেছে এক হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ (প্রায় ১৪ বিলিয়ন) ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৮০ শতাংশ বেশি।

২০২৫-২৬ আর্থিক বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ৮০ লাখ (১২.৫০ বিলিয়ন) ডলার।

চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত বছরের অক্টোবরের চেয়ে ১২ দশমিক ১০ শতাংশ বেশি।

তৃতীয় মাস সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার; বেড়েছিল ৩ শতাংশ বেশি।

দ্বিতীয় মাস মাস অগাস্টে এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার; প্রবৃদ্ধি হয়েছিল ২২ দশমিক ৫০ শতাংশ বেশি।

প্রথম মাস জুলাইয়ে আসে ২৮৫ কোটি ৮৭ লাখ (২.৮৬ বিলিয়ন) ডলার; বেড়েছিল ১৫ দশমিক ৪০ শতাংশ।

গত বছরের নভেম্বরের পুরো মাসে এসেছিল ২৮৮ কোটি ৯৭ লাখ (২.৮৯ বিলিয়ন) ডলার। এরপর টানা ছয় মাস (ডিসেম্বর-মে) ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের বেশি করে রেমিটেন্স আসে দেশে।

বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই রেমিটেন্স প্রবাহে এমন উল্লম্ফন দেখা যায়নি।

একক মাসের হিসাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত বছরের মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ (৩.৭৫ বিলিয়ন) ডলার; দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৪ কোটি ২৬ লাখ (৩.৪৪ বিলিয়ন) ডলার আসে মে মাসে। তৃতীয় সর্বোচ্চ আসে ৩২২ কোটি ৩৬ লাখ (৩.২২ বিলিয়ন) ডলার, ডিসেম্বরে।

দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে এখন রেমিটেন্সই সবচেয়ে ভালো অবস্থানে আছে, যা সঙ্কটে পড়া অর্থনীতির চাকা ঘুরিয়ে যাচ্ছে।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ৫৫৯ কোটি (৩৫.৫৯ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা; বছরজুড়েই অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে উল্লম্ফন ছিল। ১২ মাসের মধ্যে (২০২৫ সালের ১ জুলাই থেকে এই বছরের ৩০ জুন) ছয় মাসই ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারের বেশি এসেছিল।

প্রতি মাসে গড়ে এসেছিল ২৯৬ কোটি ৫০ লাখ (২.৯৬ বিলিয়ন) ডলার। আগের অর্থবছরের চেয়ে বেড়েছিল ১৭ দশমিক ৩৪ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৩৩ কোটি (২০.৩৩ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রেমিটেন্সের ওপর ভর করে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বেশ কিছুদিন সন্তোষজনক ছিল। কিন্তু আমদানি বাড়ায় এখন চাপের মধ্যে রয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ হিসাবে বাংলাদেশের রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। আর গ্রস বা মোট হিসাবে ছিল ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

এই রিজার্ভ সাত মাসের মধ্যে কম। গত ২ এপ্রিল বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার। গ্রস হিসাবে ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

এক বছর আগে গত বছরের ১২ নভেম্বর বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। মোট হিসাবে ছিল ৩১ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।

গত ৫ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর বিপিএম৬ হিসাবে রিজার্ভ ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে আসে। গ্রস হিসাবে নামে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে।

আকুর দেনা শোধের আগে বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর গ্রস হিসাবে ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

প্রতিবারই আকুর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ খানিকটা কমে আসে; পরে অবশ্য বাড়ে। কিন্তু এবার নিম্মমুখী ধারায় রয়েছে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ