1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক? শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক সই নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বাংলাদেশের ওপর নতুন করে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা বলা হয়েছে চীনের ওপর। ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং বাংলাদেশের ওপর ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য দেশ ও অঞ্চলের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

বুধবার এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের করা আমদানি পণ্যের ওপর এই শুল্কারোপ করা হয়েছে, যা দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলবে।

গত মার্চে হোয়াইট হাউজ অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। এরপর পরিপ্রেক্ষিতেই নতুন শুল্ক আরোপ করা হল। এর আগে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে তা আটকে দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

নতুন করে আরোপ করা শুল্কের হার কিছু দেশের ক্ষেত্রে কমে আসবে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছেন।

নতুন শুল্ক আরোপ করা দেশগুলোর তালিকায় রয়েছে- বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড তদন্তের মাধ্যমে এই নতুন শুল্কারোপ করা হয়েছে। এই ধারায় তদন্তে মূলত বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতিমালা পর্যালোচনা করা হয়। দেশগুলোর সঙ্গে নীতি বা কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্যভাবে প্রভাব ফেলছে কি না, সেটি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার শুল্ক আরোপের হুমকি ও শুল্ক আরোপ করেছেন। তার এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পকে শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশি পণ্যে শুল্কের হিসাব কী হবে?

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর সেটি কার্যকর হলে বাংলাদেশের ওপর দেশটির মোট শুল্ক কত হতে পারে সেই হিসাব এখন সামনে এসেছে।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) এর চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, “আগেতো পাল্টা শুল্ক বসিয়েছিল, কিন্তু ওটা বাতিল হয়ে গেছিল আদালতের মাধ্যমে। ওটা বাতিলের পরে ১০ বসিয়েছিল একটা।

“১৫-১৬ শতাংশ শুল্কতো নরমালি আছে পোশাক খাতে। তার ওপর ১০ শতাংশ আছে। এখন এইটা দেখতে হবে যে এই ১০ শতাংশ অতিরিক্ত আরও বসবে কিনা।”

এ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এটি ৩৫ থেকে ৩৬ শতাংশে গিয়ে দাঁড়াবে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।

নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তটা পুরোপুরি এলে তখন এটি পরিষ্কার বোঝা যাবে বলে এম এ রাজ্জাকের ভাষ্য।

তিনি বলেন, পোশাক খাতের বিভিন্ন পণ্যের একেকরকম শুল্ক ছিল। তবে গড়ে এটি ১৬ শতাংশের মতো।

এ মুহূর্তে বাংলাদেশের করণীয় প্রশ্নে কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য নীতির সাবেক প্রধান রাজ্জাক বলেন, “এটি আসলে ট্যাকেল করা আমাদের একার ক্ষমতার বাইরে।

“এখানে অনেকগুলা দেশ জড়িত। কাজেই সবগুলো দেশ একসঙ্গে কিছু করতে পারলে তখন কিছু হতে পারে।”

তবে এসব শুল্কারোপকে ‘হুইমজিকাল পলিসি’ বর্ণনা করে অর্থনীতির এই বিশ্লেষক বলেন, “এসব অনেক আনসার্টেইনিটি বাড়ায় দেবে। সত্যি সত্যি যদি নতুন ট্যারিফ বসে, তাহলে যেটা হবে, আমেরিকার যে বাজার সে বাজারটা কিন্তু ছোট হয়ে যাবে।

“এই বাজার ছোট হলে তখন আমাদের জন্য একটা ক্ষতি, যে আমাদের রপ্তানির উপরে যেটা চাপ পড়বে। যেহেতু আমাদের সঙ্গে প্রতিযোগী দেশগুলো আছে, শুল্ক সবার উপরে যেহেতু বসাবে, ফলে আমাদের কম্পিটিটিভনেস কোনো ইস্যু হবে না।

“এটা মেইনলি হবে আমেরিকার মার্কেট যদি ছোট হয়ে যায় সেটার প্রভাব পড়বে রপ্তানিতে।”

তাছাড়া এসব ট্যারিফ পলিসি ওঠানামা করলে ‘স্থিতিশীলতা নষ্ট হয়’ তুলে ধরে তিনি বলেন, “এই ধরনের অনিশ্চয়তা বড় রকমের একটা দুশ্চিন্তার কারণ।

“এইটা আমাদের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সবই ক্ষতিগ্রস্ত হবে। তো আমার কাছে মনে হয় যে আগামী বছরে কংগ্রেসের যারা আসবে তখন হয়তো ‘দ্য থিংস উইল বি এ লিটল বিট ডিফারেন্ট’। যদিও প্রেসিডেন্টের (ট্রাম্প) অনেক এক্সিকিউটিভ পাওয়ার থাকবে।”

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ