বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠকে তখন তিনি এ বিষয়ে আহ্বান জানান।
এছাড়া, বৈঠকে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণ, তার সাথে রাশিয়ার গম ও সার সরবরাহ এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে রুশ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
তবে, এ সময় বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং একই সঙ্গে প্রক্রিয়াধীন চুক্তিগুলো চূড়ান্ত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
এছাড়া, দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, শিক্ষাবৃত্তি ও অ্যাকাডেমিক বিনিময় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও অনুরোধ জানান তিনি।
তখন রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে রাশিয়ার আগ্রহের কথা জানান।