1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক? শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক সই নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের অংশ হিসেবে বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব করেছে। এতে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড়ের বিধান রাখা হয়েছে এবং জনমত জানানোর জন্য প্রস্তাবটি উন্মুক্ত করা হয়েছে।

এই প্রস্তাবনার আওতায় সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে চীনের ওপর। ইস্পাত থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্য পর্যন্ত নানা পণ্য কম দামে রপ্তানি করে বিশ্ববাজার ‘সয়লাব’ করার জন্য বেইজিংকে দায়ী করছে ওয়াশিংটন।

বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্কহার কম্বোডিয়ার সমান। দেশটির পণ্যেও সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ইউএসটিআরের এক বিবৃতি অনুযায়ী, নির্দিষ্ট কিছু পণ্যে ছাড়সহ ভারতের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে তদন্তের পর্যবেক্ষণগুলো বিবেচনায় নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালে শুল্কহার কমিয়ে ১৭ শতাংশ করার বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তদন্তের পর্যবেক্ষণগুলো বিবেচনায় নিয়ে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালে শুল্কহার কমিয়ে ২০ শতাংশ করার বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

বাংলাদেশের বিষয়ে মূল্যায়নে ইউএসটিআর উদ্বেগের পাঁচটি ক্ষেত্র চিহ্নিত করেছে। এগুলো হলো—উৎপাদনশিল্প টিকিয়ে রাখা ও সম্প্রসারণের পরিকল্পনা; উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা; শ্রমিকদের সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা; আর্থিক খাতে দমনমূলক নীতি; এবং নন-মার্কেট অর্থনীতির দেশগুলো থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন উপায়ে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন সমস্যা মোকাবিলায় ব্যর্থতা।

ইউএসটিআর বলেছে, এসব কাজের ফলে তৈরি পোশাক ও অ্যাপারেল খাত প্রভাবিত হচ্ছে।

সংস্থাটি বলেছে, এসব চর্চার ফলে বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের বাজারে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পে উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষতি হয়েছে এবং নন-মার্কেট অর্থনীতির দেশগুলোর কাছ থেকে কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীলতাসহ দেশটির অর্থনৈতিক নিরাপত্তাঝুঁকি বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ