1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক সই নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার চা বাগানের নির্বাচন: শ্রমিকদের অধিকার নিয়ে ভাবতে হবে নতুন করে TBS ৮টার সংবাদ, ২৫ নভেম্বর ২০২৬ বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন কে? নগদ অর্থসহ আর কী কী সুবিধা পাবেন শকুনের বিলুপ্তি রোধে সুন্দরবনে ১০ দেশের প্রতিনিধিদের সম্মেলন শুরু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি: শান্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট চালু সক্রিয়ভাবে বিবেচনা করবে সরকার: বিমানমন্ত্রী

বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ।

মঙ্গলবার গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে স্বেচ্ছায় পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন তিনি। তাঁর এমন পোস্ট ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পদত্যাগের বিষয়ে বোরহান মাহমুদ মুঠোফোনে বলেন, ‘আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের নেতা দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে মবকারী আখ্যা দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। দলে না থেকেও বিএনপির জন্য আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে যাব। যারা বিএনপির আদর্শকে ভালোবাসেন, তাঁদের পদ-পদবির প্রয়োজন হয় না।’

এদিকে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বোরহান মাহমুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘রোববার দুপুরে আমি পরিষদে অফিস করছিলাম। এ সময় বোরহান নামে একটি ছেলে আমাকে হুমকি-ধমকি দেয়। পরে আমি অফিস থেকে বের হয়ে যাই। এর আগে বোরহান মাহমুদ আমার কাছে চাঁদা দাবি করেছিল। টাকা না দিলে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেবে না বলেও হুমকি দিয়েছিল। রোববার সে লোকজন নিয়ে আমার অফিসে এসে মব সৃষ্টি করে।’

বোরহান মাহমুদ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে খন্দকার নাসিরুল ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার যদি যোগ্যতা থাকে, সে বড় লেভেলে খেলবে। উপজেলা থেকে কেন্দ্রীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পেলে সেখানে যাবে। তবে বর্তমানে তার উচ্ছৃঙ্খল আচরণ দেখা যাচ্ছে। তাতে আমার রাজনীতিই বন্ধ করে দেওয়া দরকার!

সে বিভিন্ন স্থানে গিয়ে নানা ধরনের কাজ করছে। সে পদে না থাকলে বিএনপির বড় ধরনের কোনো ক্ষতি হবে না। সে নিজের ইচ্ছায় কাউকে না জানিয়ে এসব করছে। এর দায়ভার দল নেবে না। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘পদত্যাগের বিষয়ে তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তবে এখনো তিনি সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। কেন তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়েও আমাদের জানা নেই।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে তিনি দলীয় নীতিনির্ধারকদের না জানিয়ে নিজের ইচ্ছামতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। এর দায়ভার তাঁকেই নিতে হবে। বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’

তবে বোরহান মাহমুদের বিরুদ্ধে চেয়ারম্যানের করা এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের বিষয়ে বোরহান অস্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ