1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক সই নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার চা বাগানের নির্বাচন: শ্রমিকদের অধিকার নিয়ে ভাবতে হবে নতুন করে TBS ৮টার সংবাদ, ২৫ নভেম্বর ২০২৬ বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন কে? নগদ অর্থসহ আর কী কী সুবিধা পাবেন শকুনের বিলুপ্তি রোধে সুন্দরবনে ১০ দেশের প্রতিনিধিদের সম্মেলন শুরু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি: শান্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট চালু সক্রিয়ভাবে বিবেচনা করবে সরকার: বিমানমন্ত্রী

শকুনের বিলুপ্তি রোধে সুন্দরবনে ১০ দেশের প্রতিনিধিদের সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সুন্দরবনের করমজলে শুরু হয়েছে ‘সেভিং এশিয়াজ ভালচার্স ফ্রম এক্সটিংশন (সেভ)’-এর বার্ষিক সম্মেলন। আজ বুধবার সকালে শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে ১০টিরও বেশি দেশের ৪৫ জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সংরক্ষণবিদ, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

বাংলাদেশ বন বিভাগ আয়োজিত সম্মেলনে সহযোগিতা করছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এ ছাড়া সহায়তা দিচ্ছে দ্য পেরেগ্রিন ফান্ড ও দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষণবিদ ইনাম আল হক। এতে সভাপতিত্ব করেন সেভের চেয়ারম্যান জেমাইমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, শকুন সংরক্ষণে বাংলাদেশ আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে দুটি ‘শকুন নিরাপদ এলাকা’ ঘোষণা, ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে পশুচিকিৎসায় কিটোপ্রোফেন নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

প্রধান বন সংরক্ষক আরও বলেন, শকুনের জন্য সম্পূরক খাদ্য সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইটের মাধ্যমে গতিবিধি অনুসরণ, উদ্ধার ও পুনর্বাসন এবং জাতীয় সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে আমীর হোসাইন চৌধুরী বলেন, বিশ্বের বৃহত্তম অখণ্ড ম্যানগ্রোভ বনটি মহাবিপন্ন বাংলা শকুনের বাংলাদেশের অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটির আবাসস্থল। এটি দেশের দ্বিতীয় শকুন নিরাপদ এলাকার কেন্দ্রে অবস্থিত।

সম্মেলনে এশিয়াজুড়ে শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা, বৈজ্ঞানিক তথ্য বিনিময় এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা বৃদ্ধি ও আন্তসীমান্ত সংরক্ষণ নিয়ে আলোচনা হবে।

আয়োজকেরা জানান, শকুন খাবারের সন্ধান ও চলাচলের সময় প্রায়ই এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে যায়। তাই এদের দীর্ঘমেয়াদি টিকে থাকা নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। এ সম্মেলন আঞ্চলিক অংশীদারত্ব জোরদার এবং শকুন সংরক্ষণে অভিন্ন কর্মপরিকল্পনা তৈরিতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ