1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেবিচকের প্রকল্পে ১০ শতাংশ কমিশন দাবি; দুর্নীতির অনুসন্ধানে দুদকের অভিযান জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম পদ্মা ব্যাংকের ৪ দিন লেনদেন বন্ধের অনুমোদন বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক বাফুফের কংগ্রেস ৪ ফেব্রুয়ারি এনএসইউর সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিদেশ যাওয়ার আগে চাকরির চুক্তিপত্র পান না ৯১% কর্মী দক্ষিণ আফ্রিকাকে আবাসিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব

দক্ষিণ আফ্রিকাকে আবাসিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় একটি আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর উদ্দেশ্য হলো রাজনৈতিক সম্পৃক্ততা জোরদার করা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করা এবং কনস্যুলার সেবাকে আরও সহজতর করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল সুকলাল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান।

উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিপুল অব্যবহৃত সম্ভাবনার কথা উল্লেখ করে। বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে হুমায়ুন কবির একটি ‘যৌথ বাণিজ্য ফোরাম’ (ঔড়রহঃ ঞৎধফব ঋড়ৎঁস) গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ