1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব পুলিশ প্রশাসনে বড় রদবদল, সাত জেলায় নতুন এসপি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী শকুন সংরক্ষণে সুন্দরবনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

দুটি ব্যাংক একাউন্ট থেকে ৭০টি চেকের মাধ্যমে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় প্রশাসকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে বিপুল টাকা উত্তোলন করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে এক ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় মঙ্গলবার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- ওই ইউনিয়নের বাসিন্দা উসমান গনি ও রিপন কর্মকার।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) এবং রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, ইউপি সচিবের বিরুদ্ধে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এসব টাকা সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় দুটি যৌথ ব্যাংক হিসাবে রাখা ছিল।

এর মধ্যে ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা। প্রত্যেক কৃষককে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। এ ছাড়া উন্নয়ন সহায়তা তহবিলের আরও ৩২ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা ব্যাংকের অন্য একটি হিসাবে রাখা ছিল।

কৃষকদের জন্য দুই দফা টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও ইউপি সচিব উপস্থিত হননি। সর্বশেষ বৃহস্পতিবার টাকা বিতরণের দিন ধার্য করা হয়। কিন্তু তার আগে ইউপি সচিব পালিয়ে যান।

মঙ্গলবার সকালে ইউপি প্রশাসক নিজেই সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় যান। তখন স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের বিষয়টি ধরা পড়ে।

মামলায় বলা হয়েছে, ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

এ ছাড়া ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন তারিখে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ দুটি ব্যাংক একাউন্ট থেকে ৭০টি চেকের মাধ্যমে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে।

ইউপি সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই মো. উসমান গনি ও রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন। এসব লেনদেনে অন্যরাও সহযোগিতা করেছেন বলে মামলায় বলা হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, “সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ