1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব পুলিশ প্রশাসনে বড় রদবদল, সাত জেলায় নতুন এসপি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী শকুন সংরক্ষণে সুন্দরবনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

“ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা,” বলেন জয়সওয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে ফেরত চেয়ে ঢাকার প্রত্যর্পণের অনুরোধকে আলাদা বিষয় বলেছে নয়া দিল্লি।

বুধবার নয়া দিল্লিতে ব্রিফিংয়ে এসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত সরকারের এ অবস্থান তুলে ধরেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

তিনি বলেন, “ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।”

জয়সওয়াল অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

চব্বিশের অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এর মধ্যে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এরপর ৯ নভেম্বর দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে তার আবেদন জানানোর খবর প্রকাশ করে রয়টার্স।

সবশেষ গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্সেরই আরেক খবর বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান।

তার মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।

শেখ হাসিনার এসব তৎপরতার খবর আসার পর প্রায় প্রতিবারই ঢাকা ও নয়া দিল্লির অবস্থান জান চেয়েছেন সংবাদকর্মীরা।

জবাব দিতে গিয়ে এর আগে একাধিক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তারা আইন অনুযায়ী সুরাহা করতে চায়।

অন্যদিকে ঢাকার তরফ থেকে বলা হচ্ছে, ভারত ও বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চায় তারা।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ