1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ.লীগ আমলের অপরাধ তদন্তে নামছে প্রসিকিউশন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পরিবার নিয়ে কটাক্ষ করা হলে ‘কোনোভাবেই মেনে নেবেন না বলে’ জানিয়েছে ভারতীয় সিনমার অভিনেত্রী রাশমিকা মানদানা। এমন ঘটনা ঘটলে ‘যোদ্ধার ভূমিকায়’ তাকে দেখা যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।

স্বামী ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়েছিলেন রাশমিকা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে এই দম্পতির উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। তবে প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্য ও ও ট্রলিংয়েরও মুখে পড়েন দুজনে।

সেখানে দুজনে তাদের ব্যক্তিগত বিষয় সমানে আনেন। অনুষ্ঠানে রাশমিকা জানিয়েছিলেন, একসময় তিনি বিজয়কে প্রতিদিন বিয়ের প্রস্তাব দিতেন। এমনকি টানা এক বছর তাকে বিয়ের কথা বলেছিলেন।

এই কথার সূত্র ধরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সোশার মিডিয়ায় তাদেরকে নিয়ে ছড়ানো হয়রানি ও বিদ্বেষমুলক বক্তব্য নিয়ে অভিযোগও করেন তারা।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘প্রেমা: দ্য জার্নালিস্ট’-এর সঙ্গে এক আলাপচারিতায় এ প্রসঙ্গে রাশমিকা বলেন, তিনি আগে সোশাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের কড়া জবাব দিতেন। তবে এখন তিনি সেই কাজটি আর করছেন না। তার মনে হয় তর্কে জড়ানো অর্থহীন।

রাশমিকা বলেন, “আগে জবাব দিতাম। একটা পর্যায়ের পর এসব সময় নষ্ট মনে হয়। এখনো অনেক সময় উত্তর দিতে ইচ্ছা হলেও নিজেকে দমিয়ে রাখি।”

রাশমিকা জানিয়েছেন, তার অভিনয় বা কাজ নিয়ে সমালোচনা হলে তিনি মেনে নেবেন সানন্দে। কারণ অভিনয় শিল্পীর জীবনের সঙ্গে সমালোচনা জড়িয়ে থাকবেই বলে মনে করেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতাকেও সম্মান করেনও। কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নিতে পারেন না।

স্বামী বাদে তার পরিবারের অন্য কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত নয়। তাই পরিবার নিয়ে কটাক্ষ করা অনুচিত বলে মন্তব্য করেন তিনি।

রাশমিকার কথায়, “আমার পরিবারকে নিয়ে কিছু বললে সে সময় আর চুপ থাকা যায় না। আমার বন্ধুদের কটাক্ষ করারও অধিকার কারও নেই। আমি আর বিজয় হয়ত অভিনয় শিল্পী হিসেবে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি। কিন্তু আমাদের পরিবারের মানুষদের কেন এসবের মধ্যে টেনে আনা হবে?”

বহু বছর ধরে সম্পর্কের গুঞ্জনে থাকা দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা ও বিজয় স্বামী-স্ত্রী হন চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে।

তার আগে ২২ ফেব্রুয়ারি আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর দেন তারা। ২০২৫ সালের ৩ অক্টোবর হায়দরাবাদে পরিবার-পরিজনের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন এই জুটি।

২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মত পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা।

তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা। যদিও বিয়ের কথা বলার আগে কখনো প্রকাশ্যে তারা তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ