1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক?

দ্বিপক্ষীয়-বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আবুধাবিতে ইউএইয়ের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যকার বৈঠকে এসব বিষয় উঠে আসে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় ইউএই দূতাবাসের প্রচারিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করা ড. খলিলুর রহমান আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা নিয়ে ইউএইয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় উদ্যোগে সহযোগিতা বাড়ানোর সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠতর সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।

তাঁরা বাংলাদেশ ও ইউএইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কও পর্যালোচনা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুসংহত করার উপায় খতিয়ে দেখেন।

বৈঠকে বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহও উঠে আসে এবং পারস্পরিক আগ্রহের বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

সহযোগিতা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও জনগণের মধ্যে যোগাযোগসহ বাংলাদেশ ও ইউএইয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ