1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক?

বাংলাদেশ ব্যাংক: দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

• সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনা শেষ পর্যায়ে।

• দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী পুনর্মূলধনীকরণ ও আর্থিক পুনর্গঠন।

ব্যাংকিং খাতের আর্থিক দুর্বলতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন, পুনঃমূলধনীকরণ ও আর্থিকভাবে সক্ষম করে তোলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, চলমান সংস্কারের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক চিত্র তুলে আনা, দুর্বলতা শনাক্ত করা এবং সেগুলো পর্যায়ক্রমে দূর করা এই সংস্কার কর্মসূচির উদ্দেশ্য। এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, এই পর্যালোচনায় ব্যাংকগুলোর দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে। ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে সাম্প্রতিক সময়ে যে অবনতি দেখা যাচ্ছে, তা গত দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্বলতার প্রতিফলন।

এদিকে সাময়িক তারল্যসংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের কার্যক্রম সচল রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এই সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

দুর্বল ব্যাংকগুলোর জন্য পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এতে প্রয়োজন অনুযায়ী পুনর্মূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী হওয়ার পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘ মেয়াদে ব্যাংকিং খাতের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায় বাড়ানো, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার। পরিস্থিতির উন্নতি হলে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টির মতো বিশেষ ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ