1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সেনাসদস্যের বিরুদ্ধে, মহাসড়ক অবরোধ বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপিনেতা বহিষ্কার ‘৪০০ কোটি টাকার মালিক’ পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপন রিমান্ডে ১৬ ডিসেম্বর ঘিরে ষড়যন্ত্র বরদাস্ত হবে না: বিএনপির যুগ্ম মহাসচিব ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

পলাতক এ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে দুই ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঁইয়া মঙ্গলবার রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মারিয়াম লাকি বলেন, “জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দেন আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অর্থদণ্ড করা ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউটর লাকি বলেন, “দুদকের নতুন আইন অনুযায়ী একটির পর একটি সাজা কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।”

পলাতক এ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দুদক সম্পদের হিসাব বিবরণী জমার নোটিস দিলে ২ নভেম্বর তা জমা দেন জহিরুল ইসলাম মানিক। সেখানে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন তিনি। একইসঙ্গে তিনি ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন ২০২৫ সালের ৬ মার্চ দুদকে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন জাকির হোসেন। গত ২৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আদালত ৫ জনের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্ক শেষে রায় দিয়েছে।

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ