1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ চাঁদা দাবির পর পুলিশের আশ্বাসে খোলা হয় রেস্টুরেন্ট, বিকেলেই গুলি ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি

চাঁদা দাবির পর পুলিশের আশ্বাসে খোলা হয় রেস্টুরেন্ট, বিকেলেই গুলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

খুলনা নগরীতে পৃথক দুটি ঘটনায় একটি রেস্টুরেন্ট ও এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে কয়েক ঘণ্টার ব্যবধানে এ দুটি ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে বিকেল সোয়া ৪টার দিকে সোনাডাঙ্গা থানার কাছাকাছি পালংকি রেস্টুরেন্টে। থানা থেকে রেস্টুরেন্টটির দূরত্ব প্রায় ৩০০ মিটার। আগের রাতে রেস্টুরেন্টের মালিকের কাছে চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খুলনার শীর্ষ এক সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ফোন করা হয়। তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছিল।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, তারা ঘটনাটি খতিয়ে দেখছেন। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি আরও বলেন, আজ সকালে মালিকের সাথে কথা বলে রেস্টুরেন্ট খোলার ব্যবস্থা করা হয়। পাশাপাশি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়।

পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে রেস্টুরেন্ট খুললেও বিকেলেই সেখানে গুলির ঘটনা ঘটে। এতে ভেতরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি।

অন্য ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায়। সেখানে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মামুন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে টুটুলের বাড়িতে ভাড়া থাকতেন। কয়েক মাস ধরে বাড়িভাড়া না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

টুটুলের দাবি, কয়েক দিন আগে ভিডিও কলে মামুন খুলনার শীর্ষ সন্ত্রাসীদের একজন নুর আজিমের ছবি দেখিয়ে তাকে চেনেন কি না জানতে চান। তিনি তাকে চেনেন না বলে জানান।

এরপর আজ দুপুরে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে দুই রাউন্ড গুলি ছোড়ে। তখন বাড়িতে কেউ ছিলেন না।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন ডেইলি স্টারকে বলেন, গুলির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কারা এবং কী কারণে সেখানে গুলি করেছে, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে খুলনা নগরী ও জেলায় সাম্প্রতিক সময়ে হত্যা, গুলি ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ বাড়ছে। কেএমপি ও জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত খুলনা নগরী ও জেলায় অন্তত ৮০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

গত ২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এক মাসে গুলির ১৬টি ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। একই সময়ে আরও তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন ধারালো অস্ত্রের আঘাতে এবং একজন পিটুনিতে নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ