1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ বিদেশে পলাতক দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে বিমার চেক হস্তান্তর করেছে জেনিথ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা বিমা সুবিধার আওতায় এ অর্থ প্রদান করা হয়।

প্রয়াত দুই শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার এবং মেহরাব হোসাইনের পরিবারের পক্ষ থেকে তাদের বাবারা চেক গ্রহন করেন। চেক হস্তান্তর কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, অর্থ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম এবং নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত দুই শিক্ষার্থীর মধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মো: মেহরাব হোসাইন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ৯ সেপ্টেম্বর চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসায় তাকে রুয়েট প্রশাসন হেলিকপ্টার যোগে ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগে চালু থাকা স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারের আর্থিক সহায়তা হিসেবে কাজ করছে। উল্লেখ্য বিমা কোম্পানির নির্ধারিত শর্ত অনুযায়ী, বিমা চালু থাকলে কোনো শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিবারকে দুই লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী আজ দুই শিক্ষার্থীর পরিবারকে পৃথকভাবে দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এছাড়াও বিমা সেবার আওতায় কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা, হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসায় সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং বিদেশে চিকিৎসার গ্রহণে বছরে সর্বোচ্চ এক লাখ টাকার বিমা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ