1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
হামলার নতুন লক্ষ্যবস্তু গ্রামীণ ব্যাংক, ১৪ দিনে ৯৭ শাখায় হামলা গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন, ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন সিলেটে হোটেল থেকে বদির ছেলে, ভাইসহ চারজন আটক তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন পেছানোয় সেঞ্চুরি প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী বিমানকে জোহানেসবার্গ-কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দ. আফ্রিকার রিয়াদে বাংলাদেশ থিয়েটারের যুগপূর্তি, মঞ্চস্থ হল ‘মলুয়া সুন্দরী’

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব সংশোধন করে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ করেছে বোর্ড।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ২৫ কোটি শেয়ারের বদলে ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মোট মূল্য ২৮৫ কোটি টাকা, যা ২ কোটি ইউরোর সমপরিমাণ। তবে তহবিল গ্রহণের তারিখে ইউরোর বিনিময় হার অনুযায়ী চূড়ান্ত টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

এ সিদ্ধান্তের মাধ্যমে গত ২৬ অক্টোবর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যেও সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। তবে আগের মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশিত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টে সরাসরি উপস্থিতি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হবে। অনলাইনে সভায় অংশ নেওয়ার লিংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ