1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল ফাওয়াদ-মাহিরা-হানিয়াসহ সব তারকা একসঙ্গে, ডিসেম্বরে ঝড় তুলবে যে সিরিজ বাংলাদেশ ফুটবল লিগ ছাড়ছেন শুকি

তানজিন তিশাকে গ্রেপ্তার করতে আদালতে আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার, ২৩ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। তিনি জানান, নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার জন্য বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তানজিন তিশা আজ উপস্থিত হননি। আবেদনে উল্লেখ করা হয়েছে, ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও আদালতে হাজির না হওয়া আদালত অবমাননার শামিল। এ ছাড়া মামলা দায়েরের পরও বাদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন কটূক্তি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এ অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। শুনানির দিন সানায়া চৌধুরী নিজেও আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে এ মামলা করেন সানায়া চৌধুরী। তার অভিযোগ, আগের একটি মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং পল্লবীর বাসায় লোক পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগে থানায় গেলে পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি একটি অনুষ্ঠানে পরার জন্য নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন সানায়া চৌধুরী। ওই মামলার তদন্ত শেষে গত ২৫ মে অভিযোগের সত্যতা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে সানায়ার নারাজি আবেদন মঞ্জুর করে গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটি নতুন করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

আগামী ১৪ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ