1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ | জাতীয় সংবাদ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে? চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সান্তোসে যোগ দিলেন কুতিনহো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয়

দুই নেত্রীকে নিয়ে সংলাপে আগ্রহী ড. মিজান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩
  • ১৬৮ Time View

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, তারা (দুই নেত্রী) চাইলে আমরা যেকোনো সময় আলোচনায় বসার ব্যবস্থা করতে পারি। সকালে বিশ্ব নারী দিবসের এক আলোচনায় সভায় তিনি এ বক্তব্য দেন। বলেন, দেশের কল্যাণে ও শান্তি বজায় রাখার স্বার্থে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার আলোচনার বিকল্প নেই। সরকার ও বিরোধীÑ দুই দলই আলোচনা চায়। সরকারি দলের সঙ্গে বিরোধীদলের নেত্রীও যুদ্ধাপরাধীদের বিচার চান। তারা আলোচনায় বসলে যুদ্ধাপরাধের বিচার সংশ্লিষ্ট প্রশ্নসহ সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। ড. মিজান বলেন, রাজনীতিতে এখন সহিংসতার নতুন রূপ দেখা দিয়েছে। এখন রাজনীতির মাঠে নারী ও শিশুদের সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নারী ও শিশুদের এভাবে সহিংসতার মুখে ঠেলে না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা রাজনীতির নষ্ট খেলায় মেতেছি। এ খেলা থেকে বিরত থাকতে হবে। অক্সফাম ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশন ও ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড এ আলোচনার আয়োজন করে। মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মেহের আফরোজ চুমকি এমপি, সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের শারমিন নিলুরমি প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ