1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাকসু তফসিলের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থানে আম্মাররা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ যুক্তরাষ্ট্রের চোখের সামনেই কীভাবে চলছে চীনের গুপ্তচরবৃত্তি? বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থমথমে, বন্ধ দোকানপাট, স্থগিত পরীক্ষা

শাহজালালে সাড়ে ১১ কোটির সোনার পেস্ট উদ্ধার, আটক ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের সঙ্গে লুকিয়ে আনা ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। ১৫টি ডিম্বাকৃতির প্যাকেটে অভিনব কৌশলে এসব স্বর্ণের পেস্ট বহন করা হচ্ছিল। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। তাদের বাড়ি যথাক্রমে মুন্সিগঞ্জের সদর, নোয়াখালীর সুধারাম ও কুমিল্লার বরুড়া উপজেলায়। এপিবিএনের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আগে থেকেই নজরদারি চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে বস্তুগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। আরও পড়ুন বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের হলেন মন্ত্রী ১০ নভেম্বর ২০২৬ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াছিন আরাফাত সৌদি আরবে নিয়মিত যাতায়াত করেন। সেখান থেকে কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ইসলাম ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাত ব্যক্তিদের সহযোগিতায় তা চোরাচালান করতেন তিনি। প্রাথমিকভাবে আটক তিনজনকে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চক্রের স্বর্ণের পেস্ট চোরাচালানের চেষ্টা সম্পর্কে নজরদারি করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার ও চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ