বিজিবি জানায়, এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শনিবার দুপুরে উপজেলার বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭-এস পিলারের কাছে ভারতের ভেতর থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানান সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
যুবকের নাম শাহরিয়ার (২২)। তিনি বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, “পাথর তোলার জন্য সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন শাহরিয়ার। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।”
শাহরিয়ারের বাবা মনির মিয়া বলেন, “আমার ছেলে কানে কম শোনে। সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। পরে সে মরকিটিলা এলাকায় পাথর কুড়াতে গিয়ে ভুল করে ভারতের ভেতরে ঢুকে পড়ে। এরপর বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।”
স্থানীয়দের ভাষ্য, শনিবার সকালে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর কুড়াতে গিয়েছিলেন শাহরিয়ার। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা বাংলাদেশে ফিরে আসতে পারলেও শাহরিয়ারকে ধরে নিয়ে যায়।
এক ফ্রেমে শি–ট্রাম্প–পুতিন: বদলে যাওয়া বিশ্বব্যবস্থার বার্তা
সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১
রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?
মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার