1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ, একটি বিস্ফোরিত সন্ধ্যার মধ্যে যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি এবার ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে পাথর কুড়াতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ান, সাইম ও শান বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে

আকভান ‘দুর্বল’, বৃষ্টি ঝরতে পারে শনিবারও

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

দেশের ১২টি অঞ্চলের নদীবন্দরে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কসংকেত।

ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বৃহস্পতিবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মোটর সাইকেল চালিয়ে গন্তব্যের উদ্দেশে দুইজন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভারতীয় উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়েছে।

এর প্রভাবে শনিবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।

অধিদপ্তরের শনিবার সকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঘড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে শুক্রবার ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষা উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে।

এরপর এদিন সকাল ৬টায় নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে উরিষা ও তৎসংলগ্ন এলকায় অবস্থান করছে।

এদিন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আরও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নদীবন্দরের জন্য আলাদা সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ১২টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

অঞ্চলগুলো হলো ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আকভানের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে ঢাকায় বৃষ্টি শুরু হয়। শুক্রবারও দিনভর বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ ভোগান্তিতে পড়েন।

শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও পাশের উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যার বিজ্ঞপ্তিতে বলা হয়, সেটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সন্ধ্যার ভেতরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ ও আগামীকাল বৃষ্টি থাকবে, পরশু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।”

অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যার পাঁচ দিনের পূর্বাভাসে রোববার সন্ধ্যা থেকে বৃষ্টির বিস্তৃতি কমে আসার আভাস রয়েছে। তখন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। সে সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এক ফ্রেমে শি–ট্রাম্প–পুতিন: বদলে যাওয়া বিশ্বব্যবস্থার বার্তা

সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ