1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেজাজ হারিয়ে প্রতিপক্ষের মুখে বল মারলেন মেসি! মোদীর দলে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার টানা ৯ দফায় কমল সোনার দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ ও ব্যাখ্যা দিল সিটি ব্যাংক ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত

পাগলা মসজিদের ১৫ সিন্দুকে ৫১ বস্তা টাকা, চলছে গণনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ পাগলা মসজিদে দান করতে আসেন। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদী তীরে অবস্থিত পাগলা মসজিদের দান সিন্দুকগুলো প্রতি চার থেকে ছয় মাস পরপর খোলা হয়।

এবার চার মাস ২৪ দিন পর আজ শনিবার আবারও পাগলা মসজিদের ১৫টি দান সিন্দুক খুলে মিলেছে ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার।

এদিন সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে গণনা, এখনো চলছে।

গত ২৭ জুন ছয় মাস পর (১৮২ দিন) মসজিদের দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। টাকা ছাড়াও ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও হীরা।

কর্তৃপক্ষ মনে করছে, এবার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে।

টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।

সিন্দুক খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অনেকে।

সবার উপস্থিতিতে লোহার সিন্ধুক থেকে টাকা-স্বর্ণালংকার প্রথমে বস্তায় ভরা হয়। এরপর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সামনে মেঝেতে ঢেলে গণনা শুরু করা হয়।

এই কাজে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় ৩৫০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর সদস্য মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের পরিচালন ব্যয়ের অতিরিক্ত অর্থ ব্যাংকে জমা রাখা হয়।

এ পর্যন্ত ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা।

এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

সর্বশেষ গত ১২ অক্টোবর সিলগালা খোলার পর গণনা করে প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা ও ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।

সোহানা নাসরিন বলেন, এই তহবিলের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তাও করা হয়ে থাকে।

মসজিদের কলেবর বাড়াতে আগের পাঁচ দশমিক পাঁচ একর জমির পাশাপাশি আরও ৫৩ দশমিক সাত শতাংশ জায়গা কেনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ