1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে আগুন গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম প্রজন্ম গড়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র শীর্ষ তারকাদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমাদের ভুলে যাবেন নাÑবিশ্ববাসীর প্রতি গাজার শিশুদের আকুতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিশ্ববাসীর কাছে নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের গাজার বাস্তুচ্যুত শিশুরা। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে তারা। তাদের আকুতি, ‘আমাদের ভুলে যাবেন না।’

বিশ্ব শিশু দিবসের আগের দিন বৃহস্পতিবার গাজা সিটির একটি তুর্কি স্কুলে আয়োজিত সংহতি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব দাবি জানায় শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশু। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত স্কুলটিতে এ আয়োজন করা হয়। এর আশপাশে তাঁবুতে আশ্রয় নিয়ে আছে বাস্তুচ্যুত শত শত শিশু। ইসরাইলের চলমান যুদ্ধ শিশুদের জীবনে কী ধরনের প্রভাব ফেলেছে, বিশেষ করে তাদের মানবিক পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য ও শিক্ষাজীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে স্কুল প্রাঙ্গণ সাজানো হয় তুরস্ক ও ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং তুর্কি মানবিক সহায়তা সংস্থা আইএইচএইচের লোগোসংবলিত ব্যানারে। শিশুদের অনেকেই ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্মের পোশাক ও কেফিয়াহ পরেছিল। কারো পরনে ছিল স্কুলের পোশাক, আবার কেউ এসেছিল সাধারণ পোশাকে।

এ সময় শিশুদের হাতে ছিল বিভিন্ন ভাষায় লেখা ব্যানার ও নিজেদের আঁকা ছবি। সেগুলোতে তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপনের অধিকারের দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। এসব আয়োজনের মধ্য দিয়ে শিশুরা বিশ্ববাসীর প্রতি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। যুদ্ধের ভয়াবহতা ও দুর্ভোগের কথা তুলে ধরে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রতি সহমর্মী হওয়ার অনুরোধ করে।

যুদ্ধ, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা এসব শিশুর মূল বার্তা—তাদের অধিকার যেন উপেক্ষিত না হয়, বিশ্ব যেন তাদের দুর্দশার কথা ভুলে না যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ