1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে রাখার আবেদন আজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবর আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার জোয়ান গার্সিয়া রূপগঞ্জের কারিগরদের হাতে ফিরছে ঢাকাই মসলিনের গৌরব আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি বাসের পর এবার খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার জোয়ান গার্সিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

বিশ্বের সেরা গোলকিপারদের ট্রান্সফার ভ্যালু বা দলবদলের মূল্যের তালিকায় সবার ওপরে আছেন এখন স্পেন ও বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া। কাতালান জায়ান্টদের গোলকিপারের যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো।

২৫ বছর বয়সী গার্সিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তার ঠিক পরেই আছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা (৭ কোটি ৯৯ লাখ ইউরো)—যিনি গার্সিয়ার চেয়ে দুই বছরের বড় এবং যার চুক্তির মেয়াদও ২০৩১ সালের জুন পর্যন্ত। আর বেলজিয়াম ও ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্নে ল্যামেন্স (৬ কোটি ৪২ লাখ ইউরো) রয়েছেন তৃতীয় স্থানে।

সিআইইএস ফুটবল অবজারভেটরি তাদের নিজস্ব পরিসংখ্যানগত মডেলের মাধ্যমে এই তথ্য তৈরি করেছে। পুরোনো ও সাম্প্রতিক নানা ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের সম্ভাব্য ট্রান্সফার মূল্য নির্ধারণ করে এই মডেল।

শীর্ষ ১০-এ থাকা ট্রান্সফার ভ্যালুর গোলকিপারদের মধ্যে সাতজনই খেলেন প্রিমিয়ার লিগে। বাকি তিনজন হলেন বার্সার গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ (নবম) এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ (দশম)।

ইংল্যান্ডের আলোড়ন তোলা গোলকিপার জেমস ট্র্যাফোর্ড, যিনি লিডসের হয়ে খেলেন, ৪ কোটি ৮৯ লাখ ইউরো মূল্যায়ন নিয়ে ১১তম স্থানে রয়েছেন।

শীর্ষ পাঁচ লিগের বাইরে সিআইইএস প্রতিবেদনের লেখকরা ডিয়েগো কস্তার (পোর্তো) কথা উল্লেখ করেছেন, যিনি মাতেই কোভার (পিএসভি আইন্দহোভেন) এবং ম্যাডস হারমানসেনের (ওয়েস্ট হ্যাম) চেয়ে এগিয়ে থেকে তালিকার শীর্ষে আছেন। লুকা ব্রুঘমান্স (কেআরসি গেঙ্ক, যার মালিকানা এরই মধ্যে লিভারপুলের হাতে) সেরা ১০০-এর মধ্যে সবচেয়ে কম বয়সী (বয়স ১৮.৪ বছর, মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো)।

প্রথম ১০০ র‍্যাঙ্কের মধ্যে অনূর্ধ্ব-২১ বয়সী বাকি মাত্র দুজন খেলোয়াড় হলেন ক্রিস্তিয়ান জাওইশিৎজকি (আরবি সালজবুর্গ, বয়স ১৯.৫ বছর) এবং ওতাভিও (ক্রুজেইরো, বয়স ২০.৯ বছর)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ