1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ

বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে এতে বাড়িটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসভবনের নিচে থাকা গার্ডের কক্ষটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাসার নিচে গার্ডের কক্ষে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে- এমন একটি খবর শুনেছেন তিনি। তবে এখনও বিস্তারিত তথ্য জানতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ