1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ আমিনুল থেকে শুরু, লিটনকে দিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ঢাকা গেইট ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন, শিল্পাঞ্চলে বাড়তি নিরাপত্তা যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার

ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ঢাকা গেইট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও দোয়েল চত্বর পেরিয়ে বাংলা একাডেমির দিকে এগোলে চোখে পড়বে ঐতিহাসিক ঢাকা গেইট।

রাজধানীর ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি ঢাকা গেইট। কয়েক শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি এখনো ঢাকার ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

এটি কেন এবং কখন নির্মিত হয়েছিল, তা নিয়ে ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

প্রচলিত ধারণা অনুযায়ী, মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেন।

এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ঢাকা কোষেও এই তথ্য উল্লেখ রয়েছে। কথিত আছে, ঢাকার উত্তর সীমানা চিহ্নিত করা এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়।

ঢাকা গেইট মূলত তিনটি অংশে বিভক্ত। এর একটি অংশ রাস্তার মাঝখানে এবং বাকি দুটি অংশ রাস্তার দুই পাশে অবস্থিত। এর একটি অংশ জাতীয় তিন নেতার মাজারের প্রবেশপথের কাছে, অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পাশে।

দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার পর ২০২২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেয়। ২০২৪ সালের জানুয়ারিতে এর সংস্কার কাজ শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ