1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। সোমবার (১৬ নভেম্বর) অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

৪০ বছর বয়সী প্যাটিনসন ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে জেমস বন্ড চরিত্র থেকে বিদায় নেন ক্রেগ। নতুন সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনয়ন পাওয়া নির্মাতা ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ব্রিটিশ লেখক স্টিভেন নাইট।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমার মাধ্যমে ২০০৫ সালে বড় পর্দায় অভিষেক হয় প্যাটিনসনের। পরে ‘টোয়াইলাইট’ সিরিজ ও ‘দ্য ব্যাটম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্যাটিনসন বলেন, জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। অন্যদিকে পরিচালক ভিলনুভ জানিয়েছেন, প্যাটিনসনের মধ্যে জেমস বন্ড চরিত্রের চিরকালীন বৈশিষ্ট্যের পাশাপাশি নতুনত্বও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ