1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি আমদানির গন্তব্য চার্জ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

“গ্রামীণফোনের এই সহায়তা বিভাগের ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে,” বলেন ইইই বিভাগের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার দিয়েছে গ্রামীণফোন।

শিক্ষার্থীদের পাঠদান, ল্যাবরেটরি কার্যক্রম ও একাডেমিক গবেষণার কাজে সহায়তায় বিভাগটির সঙ্গে সোমবার এ সংক্রান্ত চুক্তি সই করেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর করতে, এআই ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি অন্বেষণ করতে এবং বাংলাদেশের ডিজিটাল চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক সমাধান তৈরি করতে সহায়তা করা।

“বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার জন্য বিদ্যমান সরঞ্জামগুলোর পুনর্ব্যবহার আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূরণের পাশাপাশি যন্ত্রপাতিগুলোর কার্যকাল বাড়াতে এবং সম্পদের আরও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সহায়ক।”

ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম বলেন, “গ্রামীণফোনের এই সহায়তা আমাদের ইইই বিভাগের ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং সিমুলেশন, ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রয়োগের আরও বেশি সুযোগ তৈরি করবে। বাংলাদেশের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রয়োজনীয় দক্ষতা ও ধারণা বিকাশে তরুণদের সহায়তা করার জন্য শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, সহযোগী অধ্যাপক মো. মিনারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক খালেদা আলী উপস্থিত ছিলেন।

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ