1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমদানির গন্তব্য চার্জ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ মাথায় বল লেগে আহত সেই আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু ঋণের প্রতিটি টাকার ‘সর্বোচ্চ সুফল’ নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর রিজার্ভ থেকে নিলামে ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক

আমদানির গন্তব্য চার্জ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ডি-ক্যাটাগরির ইনকোটার্মসের আওতায় আমদানিতে বিদেশি সরবরাহকারীদের পরিশোধ করা অর্থের সঙ্গে অন্তর্ভুক্ত গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব চার্জের অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে হবে। এজন্য আমদানির অর্থ পরিশোধের তারিখ থেকে সর্বোচ্চ এক মাস সময় পাবেন সংশ্লিষ্ট আমদানিকারকেরা।

রোববার (১৬ নভেম্বর) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়। ডিএপি, ডিপিইউ ও ডিডিপি'র মতো বাণিজ্যিক শর্তে আমদানির ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

সার্কুলার অনুযায়ী, আমদানি কার্যক্রম শুরুর আগে অনুমোদিত বা অথোরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোকে আমদানি চুক্তিতে পণ্যের এফওবি মূল্য, পরিবহন ব্যয়, বিমা ব্যয় এবং গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ আলাদাভাবে উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আমদানিকারক চাইলে বিদেশি সরবরাহকারীকে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ বাদ দিয়ে বাকি অর্থ পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে যথাযথ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্রের ভিত্তিতে বাংলাদেশে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান বা নির্ধারিত সুবিধাভোগীকে এসব চার্জ পরিশোধ করা যাবে।

তবে বিদেশি সরবরাহকারীকে আমদানির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হলে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের সমপরিমাণ অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ফেরত আনতে হবে। সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যয় করার আগে অথবা আমদানির অর্থ পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে—যেটি আগে ঘটে, তার মধ্যেই অর্থ ফেরত আনতে হবে।

এডি ব্যাংকগুলোকে এসব অর্থ সময়মতো দেশে ফেরত আসা নিশ্চিত করা, সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থের যোগসূত্র যাচাই এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আমদানি মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ ব্যাংকিং চ্যানেলের বাইরে পরিশোধ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন এ নির্দেশনার ফলে আমদানির প্রকৃত ব্যয় ও গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের হিসাব আরও স্বচ্ছ হবে। পাশাপাশি এসব চার্জের অর্থ বিদেশে আটকে থাকা বা ব্যাংকিং চ্যানেলের বাইরে লেনদেনের সুযোগ কমবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ