1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

আজ সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ে সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিএনপি নেতাকর্মীরা জানান, উপজেলার অন্তত আটজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে গতকাল সন্ধ্যার পর হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।

এছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার বাড়ি নিলফা বাজারের কাছে। বিকেল থেকেই ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে জড়ো হন। তারা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজান। সন্ধ্যার পর মিছিল নিয়ে তারা আমার বাড়িতে প্রবেশ করে মালামাল লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেন।’

তিনি আরও বলেন, ‘আমার পাকা বাড়ির যে অংশ এখনো অক্ষত রয়েছে, সেটিও ভেঙে ফেলতে বুলডোজার আনার হুমকি দিয়ে গেছে হামলাকারীরা।’

গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ‘টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার মেয়ের বিয়ের জন্য রাখা স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করা হয়েছে। এ ছাড়া তার ভাইয়ের দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে গেছে হামলাকারীরা।’

টুঙ্গিপাড়া কলেজ রোড এলাকায় দায়িত্ব পালনকালে হামলার শিকার হন ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী এসআই মোসলেম আলী।

যোগাযোগ করা হলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, ওই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আগুন নেভাতে যাওয়ার সময় হামলাকারীরা বাধা দেয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ইসকান্দার শেখ। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের খবর আমরা পেয়েছি। ১২ থেকে ১৫টি স্থানে আগুন লাগার খবর পেয়েছিলাম। তবে কাছাকাছি সময়ে ঘটনাগুলো ঘটায় সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। রাত পৌনে ১২টা পর্যন্ত আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’

‘পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে আমরা দুইবার যাওয়ার চেষ্টা করি। প্রথমবার স্থানীয় কয়েকজন বাধা দেওয়ায় ফিরে আসতে হয়। পরে পুলিশ ও স্থানীয় বাজারের লোকজনের নিরাপত্তায় আবার সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগার খবর পেলেও সেখানে যাওয়া সম্ভব হয়নি,’ বলেন ইসকান্দার।

এ ব্যাপারে জানতে চাইলে আইয়ুব আলী বলেন, ‘উপজেলা বিএনপির নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের তথ্য পেয়েছি।’

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ