1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক?

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১ ডিসেম্বর এ নিলাম হবে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এ সুকুক ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে সুকুকের নিলাম হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাব ও শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে।

প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা এ সুকুকে বিনিয়োগের বিপরীতে ১৮২ দিনে ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ অর্থ এককালীন পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে এমন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি এ নিলামে অংশ নিতে পারবে। এছাড়া দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ডের বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকলে তারাও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম) নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে পারবেন।

নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ