1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক মাধ্যমে এনআইডি সেবা ‘দেয় না’ ইসি, প্রতারক থেকে সতর্ক থাকার আহ্বান কুয়েটে কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, চোখে আঘাত নয় মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১২%, প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন, এবার সামনে ইংল্যান্ড দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ভারত সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট ২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ-ভারতে, ২০৩৫ পর্যন্ত আইসিসির বৈশ্বিক সূচি জানা গেল আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচারে ‘তালেবানের নিষেধাজ্ঞা’

সামাজিক মাধ্যমে এনআইডি সেবা ‘দেয় না’ ইসি, প্রতারক থেকে সতর্ক থাকার আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

এনআইডি সেবাসংক্রান্ত তথ্য জানতে ১০৫ নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্র সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্রসংক্রান্ত কোনো সেবা দিতে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না তারা।

‘অনলাইন প্রতারক সম্পর্কে সতর্ক হোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীকে সতর্ক করুন’—এ স্লোগানে এ বিষয়ে প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেইসবুক মেসেঞ্জার ব্যবহার করে একটি প্রতারক চক্র এনআইডি সংশোধন করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ ক্ষেত্রে প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনআইডি সংশোধন বা জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত অন্য কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেইসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

এনআইডিসংক্রান্ত সেবা পেতে নাগরিকদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ইসি। এ ছাড়া সেবাসংক্রান্ত তথ্য জানতে ১০৫ নম্বর হটলাইনে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসির সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এছাড়া ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ