1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচারে ‘তালেবানের নিষেধাজ্ঞা’ সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায় শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি বিশ্বের ৩০টি গন্তব্যে ফল রফতানিতে ১২৬ মিলিয়ন ডলারের বেশি আয়: বাণিজ্যমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়েছে কিনা, এ সপ্তাহে রায় দেবে আইসিজে ২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ

শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে টের পেয়ে ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ব্যাংকটি।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ ব্যাংকের ওই শাখায় ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। কাজ শেষে কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান। রাত ২টার দিকে নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। পরে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।

গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার নৈশ প্রহরী ফরিদ জানান, শরীর একটু খারাপ লাগার কারণে তিনি কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকিয়ে আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করেন। তিনি হঠাৎ করে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা চলে যায়। চিৎকার শুনে উপরে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন এবং সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।

গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) শাহাদাত হোসেন বলেন, নৈশ প্রহরীর চিৎকার শুনে দ্রুত নিচে নেমে আগুন নিভিয়ে ফেলি। রাতেই জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ