1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক?

ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অচেনা এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

রোববার বিকালে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের পেছনের অংশে মানুষজনের চলাচল কম। রোগীর সঙ্গে আসা স্বজনদের কেউ কেউ সেখানে অপেক্ষা করেন। সেখান থেকে অচেতন ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার শিপন।

তিনি বলেন, ওই নারী ভবঘুরে ছিলেন বলে তিনি আশপাশের লোকজনের মুখে শুনেছেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

“অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ