1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মো. আমিনুল হক। রোববার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে রুকনদের এক মতামত সভায় প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য তাকে আমির নির্বাচিত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

এদিকে, শূরা সদস্যদের ভোটে অধ্যাপক এডিএম মুহিববুল্লাহ নায়েবে আমির এবং অধ্যাপক আজহারুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এছাড়া রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন অধ্যাপক আজহারুল ইসলাম, এডিএম মুহিববুল্লাহ, এনায়েত আলম শান্ত, ডা. হাসিম উদ্দিন, মো. রহমত আলী, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই, মাওলানা মুহতাসিম বিল্লাহ, মো. ওমর ফারুক এবং আরফান হোসেন বাবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ